ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) -- লোড ম্যানেজমেন্টের মাধ্যমে রাজধানীর বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত সব এলাকাতেই কমপক্ষে একবার করে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানা গেছে।
নিয়ন্ত্রণ কক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইফতেখার উদ্দিন ফিরোজ বেলা সাড়ে তিনটায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "লোড ম্যানেজমেন্টের মাধ্যমে মোটামুটি সারা ঢাকাতেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সন্ধ্যা নাগাদ সরবরাহ আরও বাড়বে।"
নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, সাড়ে তিনটা পর্যন্ত ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া গেছে। সন্ধ্যা নাগাদ সরবরাহ আরও বাড়বে। ১০০ থেকে ১৫০ মেগাওয়াট লোডশেডিং(ঘাটতি ব্যবস্থাপনা) করা হচ্ছে। বর্তমানে ডেসা এলাকার) মোট চাহিদা ১৬০০ মেগাওয়াট।
পিডিবির নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, সাড়ে তিনটা নাগাদ ১৮০০ মেগাওয়াট বিদ্যৎ সঞ্চালন লাইনে সরবরাহ হচ্ছে। সন্ধ্যা নাগাদ ৩০০০ মেগাওয়াট সরবরাহ করা শুরু হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জিএনএ/এমএ/১৬৩৭ ঘ.
bdnews24