২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডর আঘাতে দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঘুর্ণিঝড় সিডর আঘাতে দক্ষিণাঞ্চলে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে হাজার হাজার গাছপালা, উড়ে গেছে অনেক ঘরবাড়ির চাল। হারিকেনের শক্তিসম্পন্ন এ ঝড়ের প্রভাবে পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠির অনেক গ্রাম প্লাবিত হয়েছে। পটুয়াখালীর নিচু এলাকা ৫ থেকে ৬ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। সাতক্ষীরার শ্যামনগর এলাকায় ঝড়ের মধ্যে নৌকাডুবে মারা গেছে একজন। সন্ধ্যার পর থেকে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কক্সবাজারে ১৬ জন মাঝি-মাল্লা নিয়ে একটি মাছ ধরা ট্রলার নিঁেখাজ হয়েছে। ঢাকায় থাকা পিরোজপুরের বাউলাকান্দা গ্রামের সঞ্জীব সমাদ্দার বিডিনিউজ টুয়েন্টি ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে তিনি ফোনে তার বাবা-মার সঙ্গে কথা বলে জেনেছেন, তাদের ঘরের টিনের চালায় একটি গাছ ভেঙে পড়ে। এতে চালার একাংশ ভেঙে গেছে। পরে তিনি আর ফোন করে বাবা-মার সঙ্গে কথা বলতে পারেননি। ফোনের নেটওয়ার্ক ততোক্ষণে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। (আপডেট ১৪, ভোর ৫টা ১০)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 02:36 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুর্ণিঝড় সিডর আঘাতে দক্ষিণাঞ্চলে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে হাজার হাজার গাছপালা, উড়ে গেছে অনেক ঘরবাড়ির চাল। হারিকেনের শক্তিসম্পন্ন এ ঝড়ের প্রভাবে পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠির অনেক গ্রাম প্লাবিত হয়েছে। পটুয়াখালীর নিচু এলাকা ৫ থেকে ৬ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। সাতক্ষীরার শ্যামনগর এলাকায় ঝড়ের মধ্যে নৌকাডুবে মারা গেছে একজন। সন্ধ্যার পর থেকে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কক্সবাজারে ১৬ জন মাঝি-মাল্লা নিয়ে একটি মাছ ধরা ট্রলার নিঁেখাজ হয়েছে। ঢাকায় থাকা পিরোজপুরের বাউলাকান্দা গ্রামের সঞ্জীব সমাদ্দার বিডিনিউজ টুয়েন্টি ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে তিনি ফোনে তার বাবা-মার সঙ্গে কথা বলে জেনেছেন, তাদের ঘরের টিনের চালায় একটি গাছ ভেঙে পড়ে। এতে চালার একাংশ ভেঙে গেছে। পরে তিনি আর ফোন করে বাবা-মার সঙ্গে কথা বলতে পারেননি। ফোনের নেটওয়ার্ক ততোক্ষণে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। (আপডেট ১৪, ভোর ৫টা ১০) ঝড়ে রাজধানীর বিভিন্ন এলাকায়ও গাছপালা ভেঙে পড়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ, মোহাম্মদপুর এলাকাসহ কয়েকটি রাস্তায় গাছ ভেঙে পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। বৈদ্যুতিক তারের ওপর গাছের ডাল ভেঙে পড়ায় মোহাম্মদপুর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজধানীর অনেক এলাকাতেই সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিনে জানা গেছে, ঘুর্ণিঝড়ের গতি মন্থর হয়ে এসেছে। তবে এর শক্তি কমেনি। শুক্রবার রাত ১টার পরও হ্যারিকেনের তীব্রতাসম্পন্ন এই ঝড় খুলনা ও আশেপাশের এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড়ের চেয়ে সিডর শক্তিশালী। ওই ঝড়ে উপকূলীয় এলাকায় প্রায় এক লাখ ৪৩ হাজার মানুষ প্রাণ হারায়। তিনি জানান, ঝড়ের কেন্দ্রীয় অংশটি সন্ধ্যা ৬টার পর পাথরঘাটার বলেশ্বর নদীর কাছে উপকূল অতিক্রম করে।" ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের মুখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা রাত ১০টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঝড়ের কেন্দ্রীয় অংশটি সন্ধ্যা ৬টার পর খুলনা-বরিশাল উপকূল অতিক্রম করেছে। বাকি অংশ এখনো ওই এলাকায় অবস্থান করছে। এটি অতিক্রম করতে আরো তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে। ঘূর্ণিঝড় সিডর স্থালভাগের ওপর দিয়ে বর্তমানে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলেমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ২২০ কিলোমিটার; যা ক্রমান্বয়ে ২৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৪০ কিলোমিটার ছাড়িয়ে গেলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ড। ১৯৯১ সালের ২৯ এপ্রিল বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার। ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিডরের প্রভাবে উপকূলীয় জেলাগুলো ২০ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সারাদেশে বৃষ্টি হবে এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। বৃষ্টিপাত আগামীকাল পর্যন্ত চলবে। রাজধানী ঢাকায় বর্তমানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইছে। বাতাসের বেগ ও বৃষ্টি আরো বাড়তে পারে। সমরেন্দ্র কর্মকার জানান, উপকূল অতিক্রম করার পর ঝড়ের কেন্দ্রীয় অংশটি উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। স্থলভাগের গভীরে অগ্রসর হওয়ার সময় ঝড়টি দুর্বল হতে থাকবে। মূলত সুন্দরবন দিয়ে যাওয়ার কারণে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে জনবসতির বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে ফসল, বনাঞ্চল ও পরিবেশের ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকছেই। তিনি জানান, ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্রের ব্যাসার্ধ ২৫০ থেকে ৩০০ কিলোমিটার। অর্থাৎ উপকূল অতিক্রমের সময় ঝড়টি পাঁচ থেকে ছয়শ কিলোমিটার এলাকায় কম-বেশি প্রভাব ফেলবে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দৌলতদিয়া- পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে রাত সাড়ে নয়টা পর্যন্ত দুই ঘাটে প্রায় ৫শ' যানবাহন আটকা পড়েছে। দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দৌলতদিয়া ঘাটে ৫টি ও পাটুরিয়া ঘাটে ৪টি ফেরি নোঙর করে করে রয়েছে। অনুকূল পরিবেশ তৈরি হলে আবার ফেরি চলাচল শুরু হবে বলে জানান তিনি। আবহাওয়া অফিস ঘূর্ণিঝড়ের কারণে মংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহা বিপদ সংকেত অব্যাহত রাখতে বলেছে। একইসঙ্গে ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। এ ছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর জেলা ও দূরবর্তী দ্বীপ ও চর ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরার নদীবন্দরগুলোকে চার নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, যশোর ও সাতক্ষীরার দ্বীপ ও চরসমূহের ওপর দিয়ে প্রতি ঘণ্টায় ২২০ থেকে ২৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে ভারী বা অতিভারী বৃষ্টিপাত হতে পারে। উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিচু এলাকা স^াভাবিক জোয়ারের চেয়ে ১৫-২০ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবশ্যই নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঝড়ের সার্বক্ষণিক খবর আদান-প্রদানের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এর ফোন নম্বর হচ্ছে: ৭১৬০৪৫৪, ৭১৬২১১৬ এবং ৭১৬৪১১৫। দুর্যোগ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নিখিল রঞ্জন রায় বুধবার রাত ৯টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপকূলীয় প্রতিটি জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। স্থানীয় প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে।" এছাড়া সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়, সরকার দেশের সকল উপকূলীয় অঞ্চলে আশ্রয়কেন্দ্র খোলার ব্যবস্থা করেছে। লোকজনের আশ্রয়কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। আশ্রয়কেন্দ্রে শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসক ও উদ্ধারকারী দল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বুধবার রাত থেকে চট্টগ্রাম ও মংলা বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বুধবার রাত ১০টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা। এছাড়া চট্টগ্রামে থাকা বিমান বাহিনীর সব উড়োজাহাজ ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ১৯৭০ সালে নভেম্বর মাসে এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় ৫ লাখের বেশি মানুষ মারা যায়। ওই সময় ঘণ্টায় ২২২ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। ১০ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয় উপকূলীয় অঞ্চল। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে মারা যায় ১ লাখ ৪৩ হাজার মানুষ। ধ্বংস হয়ে যায় হাজার হাজার ঘরবাড়ি। ১৯০১ থেকে ২০০৭ পর্যন্ত বছরগুলোতে নভেম্বর মাসে বাংলাদেশে মোট ১৫টি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এর মধ্যে প্রবল ঘূর্ণিঝড় ছিল আটটি। হ্যারিকেনের সমশক্তি সম্পন্ন ছিল চারটি। ১৯৭০ সালের ১২ নভেম্বর, ১৯৭১ সালের ৫ ও ৬ নভেম্বর, ১৯৮৩ সালের ৯ নভেম্বর, ১৯৮৮ সালের ৩০ নভেম্বর, ১৯৯২ সালের ২১ নভেম্বর, ১৯৯৫ সালের ১০ নভেম্বর এবং ১৯৯৬ সালের ৮ নভেম্বর এসব ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানে। এর মধ্যে সবচেয়ে গতি ছিল ১৯৭০ সালের ঝড়টির (ঘণ্টায় ২২২ কিলোমিটার)। ওই বছর জলোচ্ছ্বাসও বেশি হয়েছিল ১০ থেকে ৩৩ ফুট। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বিকেলের পর উপকূলীয় এলাকাগুলোতে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিরা। সাতক্ষীরা: প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে পদ্মপুকুর শ্যামনগর এলাকার নোয়াবেকে খেয়াঘাটে নৌকাডুবে ইব্রাহীম হোসেন সর্দার (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ সুপার মির্জা আব্দল্লাহেল বাকি জানান, রাত নয়টায় দিকে প্রবল ঝড়ের মধ্যে নৌকাটি ডুবে গেলে মাঝিসহ চার যাত্রী নিখোঁজ হন। রাত সাড়ে নয়টার দিকে ইব্রাহীম হোসেনের লাশ উদ্ধার করা হয়। বাকিদের খোঁজ মেলেনি। শ্যাম নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলিপ কুমরা বণিক জানান, তার এলাকায় দশ-বারোটা কাঁচা বাড়ি ধসে গেছে। বাগেরহাট: বিকেল থেকেই জেলার উপকূলীয় এলাকাগুলোতে প্রবল ঝোড়ো হওয়া বইছে। তবে উপকূলীয় ৫টি ইউনিয়নের ২৬টি আশ্রয় কেন্দ্র ও ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা এস এম শহিদুল্লাহ জানান, সুন্দরবনের মেহের আলীর চর নারকেল বাড়িয়া, শ্যালার চর এলাকায় জেলেদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠছে। বুধবার রাত থেকে বাগেরহাটে দমকা বাতাসসহ হালকা বৃষ্টি পড়ছে। বাগেরহাট জেলা প্রশাসন উপকূলের মংলা, রামপাল, শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলাকে ঝূঁকিপূর্ণ ঘোষণা করেছে। জেলার চার উপজেলাকে ঝূঁকিপূর্ণ ঘোষণা করে মংলা বন্দরের ২০টি টাগবোট খুলনায় এবং চট্টগ্রাম থেকে নৌ বাহিনীর ৭টি জাহাজ মংলায় স্থানান্তর করা হয়েছে। ঘূর্ণিঝড় সিডর মোকাবেলায় নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম থেকে নৌ বাহিনীর তিনটি ফ্রিগেট ও চারটি যুদ্ধ জাহাজ মংলায় পাঠানো হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় মোকাবেলায় বন্দর কর্তৃপক্ষ ২টি ফায়ার ফাইটিং জাহাজ, ২টি উদ্ধার যান, ২টি এ্যাম্বুলেন্স ও বন্দরের হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। সার্বক্ষণিক যোগাযোগ রক্ষায় বাগেরহাট জেলা প্রশাসন ও মংলা বন্দর কর্তৃপক্ষ ৬টি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। উপকূলীয় এলাকায় মাইকিং করে জনসাধারণকে জেলার ৯১টি সাইক্লোন শেল্টারসহ নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হচ্ছে। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় রেড ক্রিসেন্ট ইউনিটের সেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। কক্সবাজার: সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার উপকূলীয় এলাকাগুলোতে তীব্র ঝোড়ো হাওয়া বইছে। পুরো জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকতে সাগরের পানি স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়েছে। এদিকে কক্সবাজার শহরতলীর উত্তর নুনিয়াছড়ার ব্যবসায়ী মুফিজুর রহমান জানান, তার ছোট ভাই মোজাম্মেল হকের মালিকানাধীন ফিশিং ট্রলার এফ.বি রোমানা ১৬ জন মাঝি মাল্লা নিয়ে নিখোঁজ রয়েছে। বুধবার বিকেলের পর থেকে ট্রলার বা জেলেদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরের পর মিয়ানমারের আকিয়াব থেকে দু'টি মাছ ধরা ট্রলার ঝড়ো হাওয়ার কবলে পড়ে ভাসতে ভাসতে সেন্টমার্টিন উপকূলে পৌঁছেছে। প্রথম ট্রলারটি আসে দুপুর দেড়টায়। এতে ৫ জন মাল্লা ছিলেন। বিকেল ৪টার পর আসে দ্বিতীয় ট্রলারটি। ওই ট্রলারে ছিলেন ৭ জন মাল্লা। সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মাহবুবুর রহমান জানান, মিয়ানমার থেকে আসা জেলে ও মাল্লারা হলো