২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সিডর' এর প্রভাবে রাজধানীতে বৃষ্টি

ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার রাত থেকেই রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকালে বৃষ্টির সঙ্গে যোগ হয় হালকা ঠাণ্ডা হাওয়া। একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় থমকে গেছে নগরজীবন। দুর্যোগের আশঙ্কায় অন্যদিনের চেয়ে বৃহস্পতিবার তাড়াতাড়ি ঘরে ফেরেন মানুষজন। এ কারণে বিকেল ৫টার দিকেই ব্যস্ত নগরীর প্রধান সড়কগুলো ফাঁকা হয়ে পড়ে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 11:31 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার রাত থেকেই রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকালে বৃষ্টির সঙ্গে যোগ হয় হালকা ঠাণ্ডা হাওয়া। একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় থমকে গেছে নগরজীবন। দুর্যোগের আশঙ্কায় অন্যদিনের চেয়ে বৃহস্পতিবার তাড়াতাড়ি ঘরে ফেরেন মানুষজন। এ কারণে বিকেল ৫টার দিকেই ব্যস্ত নগরীর প্রধান সড়কগুলো ফাঁকা হয়ে পড়ে। (আরও তথ্যসহ) এর আগে সাত সকালে স্কুল - কলেজগামী শিক্ষার্থী ও অফিসমুখী মানুষকে বৃষ্টি - জলকাদা ভেঙে গন্তব্যে পৌঁছাতে নাকাল হতে হয়। বাস, অটোরিকশা বা রিকশার জন্য ছুটোছুটি করতে থাকেন সবাই। প্রয়োজনের তাগিদে ভেজার ঝুঁকি নিয়েই পর্দাছাড়া রিকশাতেও ধারেকাছের গন্তব্যে রওনা দেন অনেকে। অনেককেই অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাস স্টপগুলোতে। একটি কি দুটি বাসের দেখা পেলে লাইন ভেঙে বৃষ্টি মাথায় করেই হুড়োহুড়ি করে কে কার আগে বাসে উঠবেন, সেই প্রতিযোগিতা শুরু হয়। নারী বাসযাত্রীদের অবস্থা হয় আরও করুণ। আবহাওয়া অফিস জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় সিডর আরও উত্তর দিকে অর্থাৎ উপকূলের দিকে এগিয়ে আসার কারণে ঢাকাসহ সারাদেশেই বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার পর বৃষ্টির মাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ঢাকায় এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ২২, সন্দ্বীপে ২৩, কক্সবাজারে ২২, ফেনীতে ১৩, পটুয়াখালীতে ১৩, সিলেটে ২, বরিশালে ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/এসকে/এসএনডি/এমএ/১৫২৬ঘ.