২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া বিমানবন্দরে বিশেষ সতর্কতা

ঘূর্ণিঝড়ের প্রভাবে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিশেষ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দরের পরিচালক ইউং কমান্ডার সাইদুল হাসান খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানলে বাতাসের গতিবেগ আরো বাড়তে পারে। এ কারণে বিমাবন্দরে অবস্থানকারী উড়োজাহাজগুলোকে সে সময় বেঁধে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।" (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 08:52 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঘূর্ণিঝড়ের প্রভাবে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিশেষ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দরের পরিচালক ইউং কমান্ডার সাইদুল হাসান খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানলে বাতাসের গতিবেগ আরো বাড়তে পারে। এ কারণে বিমাবন্দরে অবস্থানকারী উড়োজাহাজগুলোকে সে সময় বেঁধে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।" (আরও তথ্যসহ) তিনি জানান, বিভিন্ন এয়ারলাইনসের উড়োজাহাজগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বুঝে ফ্লাইট চলাচল অব্যহত থাকবে কী না সে বিষয়ে বিমান সংস্থাগুলোকেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এর আগে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার রাত ৯টা থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে পরামর্শ দেয়। অধিপ্তরের মুখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেবশর্মা বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৯ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিয়া বিমানবন্দরের সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার পরার্মশ দিয়েছি আমরা।" এ বিষয়ে জানতে চাওয়া হলে ইউং কমান্ডার সাইদুল বলেন, "জিয়া বিমানবন্দরের উড়োজাহাজ চলাচল বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে ঘূর্ণিঝড়ের ঝাপটা সরাসরি বিমানবন্দরের ওপর আসতে পারে