ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের অভ্যন্তরে বা বাইরে পাচার হওয়া নারীদের প্রায় সবাই প্রয়োজনীয় স্বাস্থ্যসুবিধা বঞ্চিত। তাদের অনেকেই আক্রান্ত হচ্ছে যৌনবাহিত রোগব্যাধিতে। বাড়ছে এইচআইভি/এইডস এর ঝুঁকি।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী জানান, বাংলাদেশ থেকে প্রতিবছর অসংখ্য নারী ও শিশুকে দেশের বিভিন্ন পতিতালয়, হোটেলে পাচার করা হয়। এছাড়া দেশের বাইরে বিশেষ করে ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, লেবানন, বাহরাইনসহ বিভিন্ন দেশেও পাচার করা হয় তাদের। তাদের অনেককেই দেহ ব্যবসায় নামতে বাধ্য হয়। অনিরাপদ শারীর সম্পর্কের কারণে এসব নারী ও শিশুর অনেকে এইচআইভিসহ বিভিন্ন যৌনরোগের জীবানু বহন করছে।
সালমা আলী বলেন, "পাচার হওয়া নারী ও শিশুদের এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। পাচার হয়ে যাওয়ার পথের শুরু থেকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত অনেকেই ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হয়। এর পরিণতিতে এইচআইভি/এইডসসহ বিভিন্ন রোগ হতে পারে।"
২০০৪ সালে ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনালের এক জরিপে দেখা গেছে, রাজধানীতে ২৭৬টি হোটেলের মধ্যে দেহ ব্যবসা চলে ২২০টিতে। সাধারণ খুব ভোরে নারীদের হোটেলে ঢুকানো হয়। এরপর দু-তিন দিন সেখানেই থাকতে হয়। কোনো কোনো হোটেলে ২০ থেকে ৫০ জন যৌনকর্মী থাকে। দুশ থেকে এক হাজার পর্যন্ত টাকার বিনিময়ে তাদের সঙ্গ পেতে আসে খদ্দেররা। তবে এ টাকার খুব কম অংশই পায় যৌনকর্মীরা। বাকি টাকা হোটেল ম্যানেজার নিয়ে নেয়।
বিশেষজ্ঞরা জানান, পতিতাপল্লীগুলোতে যৌনবাহিত রোগের বিস্তারের আশঙ্কা আনেক বেশি। সাধারণত সেখানকার খদ্দেররা কনডম ব্যবহার করতে চায় না। যৌনকর্মীরা কনডম ব্যবহারের কথা বললে সর্দারনীরা তাদের মারধর করে। এ কারণে পতিতাপল্লীর অনেক নারী অনিরাপদ সম্পর্কের কারণে গর্ভবতী হয়। এ সময় অদক্ষ ধাত্রী, কবিরাজ দিয়ে জোর করে গর্ভপাত ঘটানো হয় তাদের।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. নজরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, যৌন ব্যবসায় জড়িতরা প্রয়োজনীয় স্বাস্থ্যসুবিধা খুব একটা পায় না। তবে স
bdnews24