২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু অপহরণের দায়ে দুইজনের যাবজ্জীবন

শিশু অপহরণের দায়ে চট্টগ্রামের একটি আদালত মঙ্গলবার দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 04:40 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শিশু অপহরণের দায়ে চট্টগ্রামের একটি আদালত মঙ্গলবার দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। চট্টগ্রাম শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইবুন্যাল-৩ এর বিচারক এম এ নুর এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- বাছা মিয়া ও বখতিয়ার মিয়া। রায় ঘোষণার সময় বাছা মিয়া আদালতে উপস্থিত ছিলেন। বখতিয়ার মিয়া পলাতক। মামলার বিবরণে জানা যায়, হাটহাজারী উপজেলার দেওয়াননগর ইউনিয়নের রাঙ্গিপাড়ার বাসিন্দা মো. নুরুজ্জামানের মেয়ে নুরন্নাহারকে (১২) আসামিরা ১৯৯৮ সালের ২ আগস্ট অপহরণ করে চট্টগ্রাম শহরে নিয়ে মুক্তিপন দাবি করে। এর দুদিন পর পুলিশ শিশুটিকে উদ্ধার করে। তদন্তকারী কর্মকর্তা একই বছরের ৪ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন। ১৯৯৯ সালের ৯ জুন আসাামদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল করিম ভূঁইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শিশু অপহরণে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। ছয়জনের সাক্ষ্য নেওয়ার পর এ আদেশ দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/২২৩০ ঘ.