২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক জামায়াত সাংসদ খালেক মণ্ডলের বিরুদ্ধে জালিয়াতির মামলা

জালিয়াতির অভিযোগে জামায়াত ইসলামীর সাবেক সাংসদ আব্দুল খালেক মন্ডলের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 02:29 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

সাতক্ষীরা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জালিয়াতির অভিযোগে জামায়াত ইসলামীর সাবেক সাংসদ আব্দুল খালেক মন্ডলের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে একটি মামলা হয়েছে। সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রানু বিলকিস বানুর আদালতে সোমবার মামলাটি দায়ের করেন সদর উপজেলার কুশখালি গ্রামের বাসিন্দা ও সাতানি শহীদ স্মৃতি কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল মালেক মোল্যা। বিচারক বাদির জবানবন্দি গ্রহণ করে অভিযোগ তদন্তের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে বলা হয়, সদর উপজেলার সভাপতি আব্দুল খালেক মন্ডল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এএসএম ওবায়দুল্লাহ গজনফরকে পরস্পর যোগসাজসে ২০০৬ সালের ১৮ এপ্রিল সাতানি কলেজ পরিচালনা পর্ষদের সভায় বাদির স্বাক্ষর জালিয়াতি করে একটি রেজুলেশন অনুমোদন করিয়ে নেন। মামলার বাদি ওই সভায় উপস্থিত ছিলেন না বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়, আসামিরা প্রভাবশালী হওয়ায় এতদিন মামলা করতে সাহস পাননি বাদি। মামলায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এস এম ওবায়দুল্লাহও আসামি করা হয়েছে। মামলার বাদি আব্দুল মালেক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিচার বিভাগ আলাদা হওয়ায় তিনি ন্যায়বিচার পাবার প্রত্যাশায় এখন মামলাটি দায়ের করেছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২৫ ঘ.