২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্ত্রীকে হত্যা চেষ্টার দায়ে স্বামীর যাবজ্জীবন

যৌতুক না পেয়ে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার চেষ্টার দায়ে সোমবার মোহাম্মদ ফরিদ (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 06:41 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যৌতুক না পেয়ে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার চেষ্টার দায়ে সোমবার মোহাম্মদ ফরিদ (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এম এ নূর সোমবার এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, পটিয়ার মালিয়ারা গ্রামের ফরিদ তার স্ত্রী রিজিয়া বেগমের কাছে ৮০ হাজার টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় ১৯৯৯ সালের ৮ জুন রাতে তিনি রিজিয়াকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করেন। রিজিয়া ১৯৯৯ সালের ১৪ জুলাই প্রথম শ্রেণীর মেজিস্ট্রেট আদালতে হত্যা চেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে একটি মামলা করেন। ওই বছরের ২৫ নভেম্বর ফরিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০০ সালের ২১ মার্চ আদালতে অভিযোগ গঠন করা হয়। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত রায় ঘোষণা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/জেকে/০০২০ ঘ.