২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলগুলোর মধ্যে শুভবুদ্ধির উদয় হয়েছে: ব্যারিস্টার মইনুল

রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের শুভবুদ্ধির উদয় হয়েছে বলে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। সোমবার সকালে কাকরাইল অডিট ভবনে মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ের উদ্যোগে 'অডিট ডিরেকটোরেটস ম্যানুয়েলস ২০০৭'-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 03:24 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের শুভবুদ্ধির উদয় হয়েছে বলে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। সোমবার সকালে কাকরাইল অডিট ভবনে মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ের উদ্যোগে 'অডিট ডিরেকটোরেটস ম্যানুয়েলস ২০০৭'-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, ''আমি ব্যক্তিগতভাবে একজন আশাবাদী মানুষ। আমার মনে হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের শুভবুদ্ধির উদয় হয়েছে। অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে তারা দেশের উন্নয়নের জন্য নতুন উদ্যমে কাজ শুরু করবে। আর এর মধ্য দিয়েই আমরা আমাদের অতীতের কালিমা থেকে মুক্ত হতে পারব।'' মহাহিসাব নিরীক্ষক আসিফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত আইন সচিব কাজী হাবিবুল আউয়াল ও বাণিজ্যিক অডিট অধিদপ্তরের মহাপরিচালক নূরুন নবী খান। আইন উপদেষ্টা বলেন, ''দেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকারকে অনেক অসুবিধার মধ্যে কাজ করতে হচ্ছে। সরকারি অর্থের অপচয় বন্ধ, দুর্নীতি রোধ ও মানুষ যাতে নিরাপদে বাস করতে পারে সেজন্য একটি কাঠামো তৈরী করার লক্ষ্যকে সামনে রেখেই আমরা কাজ করছি। তবে এ কাজের জন্য সৎ ও যোগ্য লোকের খুবই দরকার।'' সরকারি কর্মকর্তা কর্মচারিদের উদ্দেশে মইনুল হোসেন বলেন, ''এক সরকার যাবে, আরেক সরকার আসবে। কিন্তু সরকারি কর্মকর্তারা সব সময়ই সরকারের একটি অংশ। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তাদের সুন্দর দৃষ্টান্ত