২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা বন্দরকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখানোর পরামর্শ

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার আশপাশের এলাকায় বিরাজমান নিম্নচাপটি সোমবার দুপুর ১২টায় আরো ঘনীভূত হয়ে কিছুটা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে 'সিডর' ঘূর্ণীঝড়ে রূপ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 11:46 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার আশপাশের এলাকায় বিরাজমান নিম্নচাপটি সোমবার দুপুর ১২টায় আরো ঘনীভূত হয়ে কিছুটা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে 'সিডর' ঘূর্ণীঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটার এলাকায় বাতাসের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় ৬২ কিমি থেকে বেড়ে ৮৮ কিমি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার এবং মংলা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এটা চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের যথাক্রমে প্রায় এক হাজার ৩১০ কিলোমিটার ও এক হাজার ২২০ কিলোমিটার দক্ষিণে এবং মংলা সমুদ্রবন্দরের এক হাজার ৩২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএ/১৭৩৩ঘ.