২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃএশীয় রেল নেটওয়ার্ক চুক্তিতে সই

আন্তঃএশীয় রেল নেটওয়ার্কে যুক্ত হওয়ার জন্য চুক্তিতে সই করেছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ইসমত জাহান শনিবার নিউইয়র্কের জাতিসংঘ কার্যালয়ে এই আন্তঃসরকার চুক্তিতে সই করেন। নিউ ইয়র্কের বাংলাদেশ মিশন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছে। এশীয় দেশগুলোর সঙ্গে ইউরোপের সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক কমিশন (ইউএন-এসকাপ) এই রেলপথ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 11:15 AM

Updated : 26 Apr 2022, 02:56 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)