২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বৃদ্ধকে জবাই করে হত্যা

হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা গ্রামে বিসাই সরদার (৮০) নামে এক ব্যক্তি শনিবার রাতে খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 10:40 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

বরিশাল, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা গ্রামে বিসাই সরদার (৮০) নামে এক ব্যক্তি শনিবার রাতে খুন হয়েছেন। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, শনিবার সকালে পুলিশ বিসাই সরদারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে। তাকে নিজ ঘরেই জবাই করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের ধারণা, জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩০ ঘ.