২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি আইসিডি পোর্ট লিংকের বিরুদ্ধে চট্টগ্রামে পাঁচটি মামলা

চট্টগ্রামের ভাটিয়ারির বেসরকারি কন্টেইনার ডিপো পোর্ট লিংক লজিস্টিক লিমিটেডের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। প্রতারণা, বিশ্বাস ভঙ্গ ও মালামাল আত্মসাতের অভিযোগে তৈরী পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ মামলাগুলো করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 10:10 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

চট্টগ্রাম, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ভাটিয়ারির বেসরকারি কন্টেইনার ডিপো পোর্ট লিংক লজিস্টিক লিমিটেডের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। প্রতারণা, বিশ্বাস ভঙ্গ ও মালামাল আত্মসাতের অভিযোগে তৈরী পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ মামলাগুলো করেছে। চট্টগ্রাম মুখ্য বিচার বিভাগীয় হাকিম এনামুল হকের আদালতে রোববার মামলাগুলো দায়ের করা হয় বলে বাদি পক্ষের আইনজীবী জিয়া আহসান হাবীব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, "চট্টগ্রাম বিজিএমইএ এ সব মামলা সমন্বয় করছে। মামলাগুলোর বাদি হয়েছেন বিজিএমইএ কর্মকর্তা মো. নুরুল গণি। মামলার জন্য পাঁচটি প্রতিষ্ঠান তাকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছে।" অ্যাডভোকেট জিয়া আহসান জানান, আদালত মামলাগুলো গ্রহণ করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে। চট্টগ্রামে গত ১১ জুন পাহাড় ধস ও প্রবল বর্ষণের সময় পানি ঢুকে পোর্ট লিংক ডিপোতে রপ্তানির জন্য রাখা প্রচুর মালামাল নষ্ট হয়। ওই সময় ডিপোতে প্রায় ৫০টি প্রতিষ্ঠানের রপ্তানিযোগ্য পণ্য ছিল। বিজিএমএইএ সহ-সভাপতি এম এ ছালাম ওই সময় দাবি করেছিলেন, ডিপোতে থাকা দুই লাখ কার্টন তৈরী পোশাকের মধ্যে ৩০ হাজার কার্টনের পণ্য নষ্ট হয়ে যায়। এর আনুমানিক মূল্য একশ কোটি টাকার বেশি বলে তিনি জানান। অ্যাডভোকেট জিয়া জানান, ওই ঘটনার পর প্রতিষ্ঠানগুলো ক্ষতিপূরণ চেয়ে আইনগত নোটিশ পাঠালেও পোর্ট লিংক তার কোনো জবাব দেয়নি। এমনকি ব্যবসায়িক চুক্তি ভঙ্গ করে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ কিংবা ক্ষতিপূরণ দেয়ার উদ্যোগ নেহৃ