২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে অস্ত্রসহ পাঁচ জন গ্রেপ্তার

অষ্টগ্রাম উপজেলায় একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 07:06 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

কিশোরগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অষ্টগ্রাম উপজেলায় একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, ২৫ লাখ টাকায় তিনটি সোনার পুতুল বিক্রি হচ্ছে- এ খবরের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল পূর্ব অষ্টগ্রাম এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করে। র‌্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া জানান, ওই প্রতারক চক্র তিনটি নকল সোনার পুতুল বিক্রির চেষ্টা চালাচ্ছিল। ওই সময় অভিযান চালিয়ে মোয়াজ্জেম, খুশির হোসেন, শফি মিয়া, বাবুল ও মহিউদ্দিন নামে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলি ও তিনটি নকল সোনার পুতুল পাওয়া যায় বলে র‌্যাব কর্মকর্তা আলী আশরাফ জানান। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের র‌্যাব ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.