ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিয়ের পর বিদেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক তরুণীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযোগ করা হয়েছে, পত্রিকায় 'পাত্র চাই' বিজ্ঞাপন দিয়ে তারা প্রতারণার জাল পাতে।
শনিবার সন্ধ্যায় মেজর সাইফুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে র্যাব-১ এর একটি দল রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩ জনকে গ্রেপ্তার করে। এরা হচ্ছে তাসলিমা পারভিন নীপা (২৫), মো.মিজানুর রহমান (৩০) ও মো. শাম্স। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মেজর সাইফুল ইসলাম চৌধুরী জানান, এ চক্রের খপ্পরে পরে ৩/৪টি পরিবার নিঃস্ব হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় বাসা থেকে নিপার কাবিননামা, একাধিক পাত্রের ছবি-বায়োডাটা, অনেকগুলো মোবাইল ফোনের সিমকার্ড ও বিয়ের রেজিস্ট্রার খাতা উদ্ধার করা হয়েছে।
মেজর সাইফ জানান, এক বছর আগে অভিযুক্তরা বিভিন্ন জাতীয় পত্রিকায় 'বিদেশি ইমিগ্র্যান্ট পাত্রীর জন্য পাত্র চাই' শীর্ষক বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনে কোন প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করে শুধু একটি মোবাইল নম্বর দেয়া হয়। এ বিজ্ঞাপন দেখে কুমিল্লার বাসিন্দা মীর হোসেন মোবাইল ফোনে সন্দেহভাজন প্রতারক চক্রের কথিত প্রধান মিজানুর রহমান সঙ্গে যোগাযোগ করেন। মিজানুর রহমান মীর হোসেনকে উত্তরার ১৪ নম্বর সেক্টরের একটি বাসায় তাসলিমা পারভীন নীপাকে পাত্রী হিসাবে পরিচয় করিয়ে দেয়। বিয়ে হলে নীপা তাকে ইংল্যান্ডে নিয়ে যাবে বলে মীর হোসেনকে জানানো হয়।
নীপা পাত্র হিসাবে মীর হোসেনকে পছন্দ হয়েছে বলে জানিয়ে ইমিগ্রেশন ও পাসপোর্টের জন্য ৫ লাখ টাকা প্রয়োজন হবে বলে জানায়। মীর হোসেন সম্পত্তি বিক্রি করে নীপাকে সাড়ে ৩ লাখ টাকা দেন। এর কিছুদিন পর তিনি ঐ বাড়িতে গিয়ে কাউকে পাননি।
একই চক্রের সদস্যরা অনুরূপভাবে কুমিল্লা সদরের বাসিন্দা শরীফ খানের কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতারকদের খুঁজতে গিয়ে দুই শিকার মীর হোসেন ও শরীফ খানের পরস্পর পরিচয় হয়। তারা যৌথভাবে প্রতারক চক্রের সদস্যদের খুঁজতে থাকেন।
স
bdnews24