ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যরা।
শনিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ স্মৃতি পরিষদ ও সিটিজেনস রাইটস মুভমেন্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোট ৯ দফা দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী ঘাতক দালালদের তালিকা তৈরি করে বিশেষ ট্রাইবুনালে তাদের বিচার করতে হবে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধীদের অযোগ্য ঘোষণা করতে হবে।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ ভারত থেকে ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের দেহাবশেষ খুলনার রূপসা ফেরি ঘাট থেকে স্থানান্তর করে জাতীয় সংসদ ভবন চত্বরে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার পাশাপাশি সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম পাশে 'সাত বীরশ্রেষ্ঠ স্মৃতি কমপ্লেক্স' প্রতিষ্ঠারও দাবি জানান তারা।
বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম বলেন, "সংসদ ভবন চত্বরে সাত বীরশ্রেষ্ঠ স্মৃতি কমপ্লেক্স প্রতিষ্ঠা করলে রাজধানীসহ দেশের সব মানুষ সহজেই জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবে।"
সংগঠন দুটির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে
bdnews24