ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - এখন থেকে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বিদ্যুতের দাম বাড়ানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেবেন না। ব্যবসায়ী, সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে এনার্জি রেগুলেটরি কমিশন (ইআরসি) বিদ্যুতের দাম নির্ধারণ করবে। বিদ্যুৎ সচিব ড. ফাওজুল কবির খান শনিবার এ তথ্য জানান।
রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ (ডিসিসিআই) ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার আয়োজিত এক সেমিনারে সচিব বলেন, সরকার আশা করছে, ২০১০ সালের মধ্যে দেশের ৬০ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যাবে।
সচিব জানান, বর্তমানে দেশের ৪৩ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। ২০১০ সালের মধ্যে ৬০ শতাংশ মানুষ যাতে এ সুবিধা পায় সেজন্য তিনটি বড় মাপের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ এ খাতের সংস্কারে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। পাশাপাশি শিল্প ও কৃষিভিত্তিক অঞ্চলগুলোকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুতের নেটওয়ার্ক বাড়ানো হবে বলেও জানান তিনি।
ফাওজুল কবির খান বলেন, "বিশ্বের অধিকাংশ দেশের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম কম। বেশি দামে উৎপাদন করে কম দামে বিক্রি করায় প্রতিবছর সরকারকে এ খাতে মোটা অঙ্কের লোকসান দিতে হচ্ছে। কিন্তু বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টি যথেষ্ট স্পর্শকাতর। বিভিন্ন দিক বিবেচনা করে তবেই দাম বাড়াতে হয়। এ কারণে এখন থেকে আর প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বিদ্যুতের দাম বাড়ানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায়ী, দেশের সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে সব দিক বিবেচনায় এনে অ্যানার্জি রেগুলেটরি কমিশন (ইআরসি) বিদ্যুতের দাম নির্ধারণ করবে।"
তিনি আরো বলেন, "বিগত সরকারের প্রথম দিকে অ্যানার্জি রেগুলেটরি কমিশন গঠন করা হলেও এতোদিন এ কমিশন ছিল কার্যত অচল। বর্তমান সরকার প্রতিষ্ঠানটি সচল করার উদ্যোগ নিয়েছে। স
bdnews24