পাবনা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনা জেলা বোর্ডের সাবেক সদস্য মরহুম নুরুল হুদা মিয়ার স্ত্রী হামিদা খাতুন শনিবার পাবনা শহরের কালাচাঁদপুড়ায় তার বাসায় মারা গেছেন।
তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
হামিদা খাতুন ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর পাবনা প্রতিনিধি এবিএম ফজলুর রহমানের মা।
রোববার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেড়াখারুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে হামিদা খাতুনকে দাফন করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৭ ঘ.
bdnews24