২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট থানার মালখানা থেকে অস্ত্র উধাওয়ের ঘটনায় দুই পুলিশ সদস্য প্রত্যাহার

সদর থানার মালখানা থেকে অস্ত্র উধাওয়ের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেরাজ উদ্দিন আহমেদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2007, 10:06 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

বাগেরহাট, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর থানার মালখানা থেকে অস্ত্র উধাওয়ের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেরাজ উদ্দিন আহমেদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাট জেলা যুবদল সভাপতি ও সদর উপজেলার ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামের নামে লাইসেন্স করা একটি শটগান গত ১৪ ফেব্র"য়ারি তার স্ত্রী বাগেরহাট সদর থানায় জমা দেন। সে অস্ত্রটি এখন মালখানায় পাওয়া যাচ্ছে না। জেলা পুলিশ সুপার একেএম শহীদুর রহমান আগ্নেয়াস্ত্র খোয়া যাবার কথা স্বীকার করে শনিবার সাংবাদিকদের জানান, ওই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন, উপ-পরিদর্শক মোফাজ্জেল হোসেন ও শামছুল হুদা। এদের মধ্যে শামছুল হুদা বাগেরহাট সদর থানার মালখানার দায়িত্বে ছিলেন। আর মোফাজ্জেল হোসেন সা