২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামা পূজায় অন্ধকার দূর করতে আলোর আবাহন

সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপুজা) শুক্রবার শুরু হয়েছে। মণ্ডপে মন্ডপে চলছে উৎসবের আয়োজন। সন্ধ্যার পর দেওয়ালীর প্রদীপের আলোয় প্রতিটি হিন্দু বাড়ি যেন হেসে ওঠে। পূজার প্রথমদিন শুক্রবার সকালে ছিল দীপান্বিতা পার্বণ। মধ্যরাতে বিভিন্ন মণ্ডপে পূজা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মণ্ডপে রাত সাড়ে ১২টায় পূজারী ঠাকুর একাগ্রমনে রক্ত জবার অর্ঘ্য দিয়ে যাচ্ছিলেন শ্যামা মায়ের পায়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 07:47 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপুজা) শুক্রবার শুরু হয়েছে। মণ্ডপে মন্ডপে চলছে উৎসবের আয়োজন। সন্ধ্যার পর দেওয়ালীর প্রদীপের আলোয় প্রতিটি হিন্দু বাড়ি যেন হেসে ওঠে। পূজার প্রথমদিন শুক্রবার সকালে ছিল দীপান্বিতা পার্বণ। মধ্যরাতে বিভিন্ন মণ্ডপে পূজা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মণ্ডপে রাত সাড়ে ১২টায় পূজারী ঠাকুর একাগ্রমনে রক্ত জবার অর্ঘ্য দিয়ে যাচ্ছিলেন শ্যামা মায়ের পায়ে। সঙ্গে উচ্চারিত হচ্ছিল শক্তির মন্ত্র। পূজা শেষে হবে ভক্তদের অঞ্জলি। চারদিন ধরে চলবে এ পূজা। শনিবার অন্নকুট, মহোৎসব ও প্রসাদ বিতরণ। রোববার ভ্রাতৃদ্বিতীয়া (ভাইফোঁটা) ও আরতী প্রতিযোগিতা। সোমবার শেষদিন শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, রাম-সীতা মন্দির, বনগ্রাম রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দির, রমনা কালিমন্দির, ঠাটারিবাজার শিবমন্দির, সূত্রাপুর বিহারিলালজি মন্দির, শাঁখারীবাজার, তাঁতীবাজার, পানিটোলা, লক্ষ্মীবাজার, উত্তর মৌশন্ডী, নবেন্দ্রনাথ বসাক লেন, পোস্তগোলা মহাশ্মশান, লালবাগ শ্মশান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন স্থানে শ্যামা পূজা হচ্ছে। সকাল থেকে ভক্তরা শ্যামা মায়ের পূজার জন্য মণ্ডপে সমবেত হয়েছেন। সনাতন ধর্মশাস্ত্র মতে, "দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধরাপৃষ্ঠে আগমন ঘটে দেবী শ্যামার। শ্যামাদেবী শান্তি, সংহতি ও স