সাজ্জাদুর রহমান
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম সিনিয়র অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ২০০২ থেকে ২০০৬ সালের মধ্যে সরকারি বিভিন্ন কাজে ব্যবহৃত গাড়ির প্রতি আটটির মধ্যে সাতটি সরকারি পরিবহন পুলে জমা দেওয়া হয়নি। সরকারি নিয়ম ভঙ্গ করে এসব গাড়ি এখনো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ব্যবহার করা হচ্ছে বলে সরকারি এক প্রতিবেদনে বলা হয়েছে।
এছ্ড়াা এসব গাড়ি ব্যবহারের ক্ষেত্রেও নানা অব্যবস্থাপনা ও অনিয়ম পাওয়া গেছে। রক্ষণাবেক্ষণ, জ্বালানি খরচ ও চালকদের বেতনের খরচ বহন করা হয়েছে নতুন প্রকল্প বা রাজস্ব বাজেট থেকে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি আগস্ট মাসে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়।
সরকারি খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত যানবাহনের বর্তমান অবস্থা জানতে একটি তদন্ত চালানোর জন্য মে মাসে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আইএমইডি- কে একটি চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আইএমইডি'র যুগ্ম সচিব শেখ আব্দুল গাফফারের নেতৃত্বে ছয় সদসস্যের একটি দল এ বিষয়ে তদন্ত চালায়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০০২ থকে ২০০৬ সালের মধ্যে শেষ হওয়া বিভিন্ন প্রকল্পে ব্যবহার করা এক হাজার ৬০৩টি গাড়ির মধ্যে এক হাজার ৪৪১টি নিয়ম অনুযায়ী পরিবহন পুলে ফেরত দেওয়া হয়নি।
মাত্র ১৬২টি গাড়ি ফেরত দেওয়া হয়েছে। যা ব্যবহার করা মোট গাড়ির ১০ শতাংশ।
প্রতিবেদনের তথ্য মতে, ২০০২ থেকে ২০০৬ সালের মধ্যে ৪০টি মন্ত্রণালয় ও বিভাগের ৩৪০টি প্রকল্পে এক হাজার ৬০৩টি গাড়ি ব্যবহার করা হয়েছে।
এ সময়ের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় নয়টি প্রকল্পে ২১৪টি গাড়ি ব্যবহার করেছে। কিন্তু একটি গাড়িও পরিবহন পুলে ফেরত দেয়নি।
যোগাযোগ মন্ত্রণালয়ের ১০টি প্রকল্পে ব্যবহার করা ১৮৩টি গাড়ির মধ্যে মাত্র তিনটি পুলে জমা পড়েছে।
বিদ্যুৎ বিভাগ ২২টি প্রকল্পে ১৫১টি গাড়ি ও কৃষি মন্ত্রণালয় ২৯টি প্রকল্পে ১৩৫টি গাড়ি ব্যবহার করে একটিও ফেরত দেয়নি।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগ ৩৬টি প্রকল্পে ২২৭টি গাড়ি ব্যবহার করেছে। এর মধ্যে ফেরত দিয়েছে ১১৩টি।
খনিজ স
bdnews24