২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় জামায়াত নেতা গ্রেপ্তার

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত সেক্রেটারি ও জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিনকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 01:31 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

কুমিল্লা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত সেক্রেটারি ও জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিনকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে কুমিল্লা বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার আটগ্রাম থেকে শাহবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। করাত কল দখলের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, শাহাবুদ্দিনের বিরুদ্ধে ২টি হত্যাকান্ডসহ ৪টি মামলা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২২ ঘ.