২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি

সদর উপজেলার রাজনগরের দত্ত গ্রামে এক প্রবাসীর বাড়িতে শুক্রবার ভোর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করেছে বলে বাড়ির লোকজন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 10:23 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

মৌলভীবাজার, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার রাজনগরের দত্ত গ্রামে এক প্রবাসীর বাড়িতে শুক্রবার ভোর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করেছে বলে বাড়ির লোকজন জানিয়েছেন। সৌদি আরব প্রবাসী চেরাগ খাঁনের বোন রুপেজা খানম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটার দিকে ২৫/৩০ জন ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। পরে সবাইকে বেঁধে লুটপাট চালিয়ে ঘণ্টা খানেক পর চলে যায়। তিনি জানান, ডাকাতদের প্রত্যেকের কাছে রামদা ও লাঠিসোঁটা ছিল। ডাকাত দল নগদ ও স্বর্ণালঙ্কারসহ ৫ লাখ টাকার মালামাল লুট করেছে বলে রুপেজা খানম দাবি করেন। চেরাগ খাঁন সৌদি আরব থেকে গত মাসে বাড়ি ফেরেন। ডাকাতির সময় তিনিও ঘরে ছিলেন। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিরজ্যোতি চাকমা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়েই থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ঘটনাস্থলে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৬ ঘ.