২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমএন লারমার মৃত্যুবার্ষিকী শনিবার

সাবেক সাংসদ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও সাবেক গেরিলা গ্র"প শান্তিবাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ২৪তম মৃত্যুবার্ষিকী শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 08:46 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক সাংসদ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও সাবেক গেরিলা গ্র"প শান্তিবাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ২৪তম মৃত্যুবার্ষিকী শনিবার। এমএন লারমাই প্রথম পার্বত্যাঞ্চলের ১৩টি ভাষাগত সংখ্যালঘু আদিবাসী পাহাড়িদের রাজনৈতিকভাবে সংগঠিত করেছিলেন। তাই তাকে বলা হয় জুম্ম (পাহাড়ি) জাতীয়তাবাদের অগ্রদূত। এই পাহাড়ি নেতার মৃত্যূবার্ষিকী পালনে বিভিন্ন সংগঠন স্মরণ সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি পালনে অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীকে আহ্বায়ক এবং সাংবাদিক সৈয়দ আবুল মকসুদকে সদস্য সচিব করে 'মানবেন্দ্র নারায়ণ লারমার ২৪তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি' গঠন করা হয়েছে। শুক্রবার কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হবে। সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে স্মরণ সভা। এতে প্রধান অতিথি থাকবেন ড. কামাল হোসেন। আলোচনায় অংশ নেবেন এমএন লারমার বড় বোন জ্যোতিপ্রভা মিনু, ওয়ার্কার্স পার্টির নেতা হায়দার আকবর খান রনো, গণফোরাম নেতা পঙ্কজ ভট্টচার্য, বাসদ নেতা আব্দুল্লাহ সরকার, আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেণ প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমআই/১৪২৯ ঘ.