২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নির্ধারিত সময়ের আগেই তৃতীয় কর্ণফুলী সেতুর কাজ শেষ হতে পারে'

কর্ণফুলী নদীর উপর স্থাপিত তৃতীয় সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। ইতোমধ্যে সেতুর ৩৩ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের অন্তত ছয় মাস আগে সেতুর কাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অব) এম এ মতিন বৃহস্পতিবার দুপুরে সেতুর কাজ দেখতে গেলে গেলে প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম মোক্তাদির তাকে কাজের অগ্রগতির বিষয়ে অবহিত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 07:22 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কর্ণফুলী নদীর উপর স্থাপিত তৃতীয় সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। ইতোমধ্যে সেতুর ৩৩ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের অন্তত ছয় মাস আগে সেতুর কাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অব) এম এ মতিন বৃহস্পতিবার দুপুরে সেতুর কাজ দেখতে গেলে গেলে প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম মোক্তাদির তাকে কাজের অগ্রগতির বিষয়ে অবহিত করেন। বর্তমান শাহ আমানত সেতুর পাশেই ৯৫০ মিটার দৈর্ঘ্য এবং ২৪ দশমিক ৪০ মিটার প্রশস্ত চার লেইন বিশিষ্ট তৃতীয় কর্ণফুলী সেতু তৈরি করা হচ্ছে। ২০০৬ সালের জুন মাসে সেতুর কাজ শুরু হয়। 'এক্সট্রাডোজড টাইপ' এ সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫৯০ কোটি টাকা। এর মধ্যে কুয়েত সরকার ৩৭২ কোটি টাকা দিচ্ছে। বাকি টাকা যোগান দিচ্ছে বাংলাদেশ। চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এ সেতুর মূল অংশের কাজ করছে। প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ২০০৯ সালের জুন মাসে এটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও ছয় মাস আগেই সেতুর কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রকল্প পরিচালক। উপদেষ্টা এম এ মতিনকে তিনি জানান, সেতুর নির্মাণ কাজ আগেভাগে শেষ হওয়ার পাশাপাশি এ প্রকল্প ব্যয় থেকে অন্তত ৮৩ কোটি টাকা সাশ্রয় করা যাবে। তিনি জানান, সেতুর মূল নকশার কাজ পুরোপুরি এবং সংযোগ সড়কের ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। এসব কাজের পাশাপাশি মূল পিলার নির্মাণের কাজও এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, "এখন যেভাবে সেতুর নির্মাণ কাজের অগ্রগতি হচ্ছে তাতে আমি সন্তুষ্ট। তবে আমি চাই গুণগত মান বজায় রেখে এ সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ হোক।" এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, " সেতু নির্মাণের জন্য যে ব্যয় ধরা হয়েছে তা থেকে ৮৩ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। এ টাকা যেন সেতু এলাকার উন্নয়ন কাজে ব্যয় করা হয় সেজন্য কুয়েত সরকারের সঙ্গে আলোচনা করা হবে। সেতু নির্মাণের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের ব্যাপারে তিনি জানান, শিগগিরই তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এজন্য ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রতিবেদন দেওয়ার জন্য একটি বেসরকারি উন্নয়ন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্থাটি আগামী দুই সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/এমএসবি/০১০৫ ঘ.