২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের মাতুয়াইলে ফেন্সিডিলসহ তিনজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের মাতুয়াইলে সান্টু ফিলিং স্টেশন এলাকা থেকে বুধবার ভোরে ১৭০ বোতল ফেনসিডিলসহ জাহিদ হাসান সুজন, জাহাঙ্গীর (২২) ও আমানউল্লাহ (২২) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 04:23 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের মাতুয়াইলে সান্টু ফিলিং স্টেশন এলাকা থেকে বুধবার ভোরে ১৭০ বোতল ফেনসিডিলসহ জাহিদ হাসান সুজন, জাহাঙ্গীর (২২) ও আমানউল্লাহ (২২) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব- ১১ এর আদমজীনগর ক্যাম্পের ক্যাপ্টেন রাজীব হোসেন খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হাসান সুজনের বাড়ি ঢাকার ধোলাইর পাড় এলাকায়। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সহযোগীদের মাধ্যমে সে ঢাকার বিভিন্ন স্থানে ফেনসিডিল সরবরাহ করতো।" গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হবে বলে তিনি জানান। ক্যাপ্টেন রাজীব হোসেন খান আরও বলেন, র‌্যাবের একই দল বুধবার দুপুরে নরসিংদীর বেলাবো থানার বারৈচা বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মুর্শেদ আলম (২০) ও জামাল (২০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে বেলাবো থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২২০ ঘ.