২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা বঙ্গবন্ধুর এমন মৃত্যু চাইনি, রশিদের বক্তব্য মিথ্যাচার : জাসদ

বঙ্গবন্ধুর রাজনৈতিক মৃত্যু চাইলেও এমন মৃত্যু চায়নি জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। বরং 'কতিপয় চক্রান্তকারী' বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর কর্নেল তাহেরই তাদের বিরুদ্ধে 'সিপাহী জনতার' বিপ্লব সংগঠিত করেছিলেন । মঙ্গলবার স্থানীয় স্যাটেলাইট টিভি 'চ্যানেল আই-'তে দেওয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি বরখাস্তকৃত লে. কর্নেল রশীদের ধারাবাহিক সাক্ষাৎকার এবং তা নিয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে জাসদ নেতৃবৃন্দ একথা বলেন। সংবাদপত্রের খবর অনুযায়ী একাধিক পর্বে প্রচারিতব্য এ সাক্ষাতকারে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে কর্নেল তাহের তথা জাসদের সংশ্লিষ্টতা আছে এমন দাবি করেছেন এ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরার আসামি রশিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 02:21 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধুর রাজনৈতিক মৃত্যু চাইলেও এমন মৃত্যু চায়নি জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। বরং 'কতিপয় চক্রান্তকারী' বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর কর্নেল তাহেরই তাদের বিরুদ্ধে 'সিপাহী জনতার' বিপ্লব সংগঠিত করেছিলেন । মঙ্গলবার স্থানীয় স্যাটেলাইট টিভি 'চ্যানেল আই-'তে দেওয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি বরখাস্তকৃত লে. কর্নেল রশীদের ধারাবাহিক সাক্ষাৎকার এবং তা নিয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে জাসদ নেতৃবৃন্দ একথা বলেন। সংবাদপত্রের খবর অনুযায়ী একাধিক পর্বে প্রচারিতব্য এ সাক্ষাতকারে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে কর্নেল তাহের তথা জাসদের সংশ্লিষ্টতা আছে এমন দাবি করেছেন এ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরার আসামি রশিদ। বুধবার রাতে চ্যানেল আই সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব প্রচার করবে বলে জানানো হয়েছিল। 'সিপাহী জনতার' অভ্যুত্থান দিবসের আলোচনাসভায় বুধবার জাসদের শীর্ষ নেতারা রশিদের বক্তব্যকে 'মিথ্যা ও চক্রান্তের অংশ' হিসেবে আখ্যায়িত করেন। জিয়াউর রহমানকে তারা 'বিশ্বাসঘাতক ও খলনায়ক' হিসেবে অভিহিত করে বলেন, "ইতিহাসে জিয়ার স্থান মীর জাফরের পাশে।" রাজধানীর গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, "৭ নভেম্বর কর্নেল তাহেরের ভূমিকার কারণে জিয়াসহ অসংখ্য সামরিক অফিসার প্রাণে বেঁচে যান। পরে সেই জিয়াই ক্ষমতা কুক্ষিগত করার জন্য বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে হাত মিলিয়ে কেবল কর্নেল তাহের নয়, আরো কয়েক হাজার মুক্তিযোদ্ধা সেনাসদস্যকে হত্যা করেন।" ইনু আরও বলেন, "এখানেই শেষ নয়, জিয়া ক্ষমতা সংহত করার জন্য যুদ্ধাপরাধী আলবদর-রাজাকারদের পুর্নবাসিত করে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে দাঁড়ান। তার দল বিএনপি যুদ্ধাপরাধী জামায়াত চক্রকে সঙ্গে নিয়ে ক্ষমতায় গিয়ে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশে আজকের সংকট সৃষ্টি করেছে।" কার্যকরী সভাপতি মাইনউদ্দিন খান বাদল বলেন, " ফাঁসির আসামীকে দিয়ে কর্নেল তাহেরের চরিত্র হননের চেষ্টা সফল হবে না।" তিনি বলেন, "ঘোষণা দিয়ে বঙ্গবন্ধুর রাজনৈতিক মৃত্যু চাইলেও ১৫ আগস্টের ঘটনায় জাসদের সংশ্লিষ্টতা নেই। এখন ফাঁসির আসামীর মিথ্যাচারে ১৪ দলে সংকট দেখা দেবে এমন প্রত্যাশায় যারা এই চক্রান্ত করেছেন তাদের প্রচেষ্টা কোনোভাবেই সফল হবে না।" 'বঙ্গবন্ধু ও তার দল আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়িয়ে' জাসদের যাত্রা শুরু হলেও দলের স্টিয়ারিং কমিটির সভায় কখনোই তাকে হত্যার ব্যাপারে কথা হয়নি -এ দাবি করে জাসদের সহ-সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, "জাসদ এটা কখনো চিন্তা করেনি। বরং তার খুনীরা যখন মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের পথে অগ্রসর হলো তখন সিপাহী জনতার অভ্যুত্থান হয়েছিল তাদের বিরুদ্ধেই।" আলোচনাসভায় অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, সাম্যবাদী দলের দিলীপ বড়