২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে তীর্থে গিয়ে বাংলাদেশী নিখোঁজ

ভারতের উত্তরপ্রদেশের মোঘলসরাই রেল স্টেশনে গত ৩ নভেম্বর বিজয় কৃষ্ণ আচার্য নামে এক বাংলাদেশী তীর্থযাত্রী নিখোঁজ হয়েছেন। তিনি এ সময় তুফান মেইল নামের একটি ট্রেনে কলকাতার হাওড়া স্টেশন থেকে মথুরা যাচ্ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুর্ব মেড্ডা বাস স্ট্যান্ড এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 01:47 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ভারতের উত্তরপ্রদেশের মোঘলসরাই রেল স্টেশনে গত ৩ নভেম্বর বিজয় কৃষ্ণ আচার্য নামে এক বাংলাদেশী তীর্থযাত্রী নিখোঁজ হয়েছেন। তিনি এ সময় তুফান মেইল নামের একটি ট্রেনে কলকাতার হাওড়া স্টেশন থেকে মথুরা যাচ্ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুর্ব মেড্ডা বাস স্ট্যান্ড এলাকায়। নিখোঁজ বিজয় কৃষ্ণের ছেলে পীযূষ কান্তি আচার্য বাবার সন্ধানে কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূত বরাবর আবেদন জানিয়েছেন। মোগলসরাই জিআরপি থানায় একটি সাধারণ ডায়রিও করা হয়েছে। পীযূষ কান্তি আচার্য সংবাদ সংস্থা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। তিনি জানান, গত ৩০ অক্টোবর স্ত্রী, এক শ্যালক ও শ্যালকের স্ত্রীসহ বিজয় কৃষ্ণরা চার জন বেনাপোল হয়ে কলকাতা যান। ২ নভেম্বর সকাল ৯টা ৪৫মিনিটে হাওড়া রেল স্টেশন থেকে উত্তর প্রদেশের মথুরার উদ্দেশে ছেড়ে যাওয়া তুফান মেইলে চড়েন তারা। পথে ৩ নভেম্বর রাত আনুমানিক ১টা থেকে ৪টার মধ্যে যখন সবাই ঘুমিয়েছিলেন, তখন বিজয় কৃষ্ণ নিখোঁজ হন বলে ধারণা করা হচ্ছে। ওই সময় ট্রেনটি উত্তর প্রদেশে মোঘলসরাই রেল স্টেশনে যাত্রা বিরতি করেছিল। পীযূষ কান্তি তার বাবার যে কোনো ধরনের সংবাদ দেয়ার জন্য কয়েকটি ফোন নম্বর এবং ই-মেইল ঠিকানা দিয়েছেন। এগুলো হল, ফোন: ৮৮০১৭১৫-০২৫৪৩৭ (মোবাইল), ৮৮-০১৭১৩-৪৬২০৯৭ (মোবাইল), ৮৮-০৮৫১-৫৭৬৬৬ (ফোন/ফ্যাক্স) ও ইমেইল: pkachariya@yahoo.com। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৪০ ঘ.