২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিও বিশ্বাস করি শেখ মুজিব জাতির পিতা: কর্নেল রশীদ

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃতুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি বরখাস্ত লেফটেনেন্ট কর্নেল খন্দকার আব্দুর রশীদ বলেছেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা। আর তখনকার মেজর জিয়াউর রহমানের যে ভূমিকা সেটা শেখ মুজিবুরের সঙ্গে তুলনীয় নয়। তাকে সে জায়গায় স্থান দেওয়ার চেষ্টা করা হলে সেটা হবে সংকীর্ণতা। "জিয়ার ভূমিকা মুক্তিযুদ্ধে জোরালোভাবে সহযোগিতা করেছিল" উল্লেখ করে আব্দুর রশীদ বলেন, "আওয়ামী লীগ মনে করে শেখ মুজিব জাতির পিতা। আমিও এটা বিশ্বাস করি।" (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 07:43 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃতুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি বরখাস্ত লেফটেনেন্ট কর্নেল খন্দকার আব্দুর রশীদ বলেছেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা। আর তখনকার মেজর জিয়াউর রহমানের যে ভূমিকা সেটা শেখ মুজিবুরের সঙ্গে তুলনীয় নয়। তাকে সে জায়গায় স্থান দেওয়ার চেষ্টা করা হলে সেটা হবে সংকীর্ণতা। "জিয়ার ভূমিকা মুক্তিযুদ্ধে জোরালোভাবে সহযোগিতা করেছিল" উল্লেখ করে আব্দুর রশীদ বলেন, "আওয়ামী লীগ মনে করে শেখ মুজিব জাতির পিতা। আমিও এটা বিশ্বাস করি।" শেখ মুজিবের সঙ্গে জিয়ার তুলনা করা ছোট মনের পরিচয় মন্তব্য করে তিনি বলেন, "৭ মার্চের ভাষণ কি জিয়া দিয়েছে না মুজিব দিয়েছে। যারা জিয়াকে শেখ মুজিবের সঙ্গে সমপর্যায়ের বলতে চায়- সেটা অনেক ছোট মানসিকতা।" বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-কে দেওয়া সাক্ষাৎকারে অকপটে নিজের এই উপলব্ধির কথা বলেছেন আব্দুর রশীদ। (আরও তথ্যসহ-২) "আমি জিয়াউর রহমানের কনট্রিবিউশান অস্বীকার করছি না" জানিয়ে তিনি বলেন, "অনেক এখন জেনারেল জিয়াকে মুজিবের সমপর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছেন, কোন অবস্থাতেই তার ভ্যালিডিটি নাই।" মঙ্গলবার রাত ১টায় চ্যানল আই এর 'তৃতীয় মাত্রা' নামের অনুষ্ঠানে সাক্ষাৎকারটি প্রচারিত হয়। জনগণ ও রাজনীতিই ছিল মুক্তিযুদ্ধের শক্তি এবং পাকিস্তানিদের ভুলের কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে দাঁড়িয়েছিল