২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় চালককে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই

আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামে মঙ্গলবার রাতে মোহাম্মদ রাসেল (২২) নামে এক যুবককে হত্যা করে তার মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 06:48 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

বরগুনা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামে মঙ্গলবার রাতে মোহাম্মদ রাসেল (২২) নামে এক যুবককে হত্যা করে তার মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল আলম জানান, বুধবার সকালে রাস্তার পাশে রাসেলের লাশ পাওয়া যায়। লাশের গলায় গামছা প্যাঁচানো ছিলো। তবে তার মোটর সাইকেলটি পাওয়া যায়নি। রাসেলের বাবার নাম আবদুল হাকিম হাওলাদার। তার বাসা আমতলী পৌরসভার সবুজবাগ এলাকায়। পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা সামসুল আলম জানান, রাসেল ভাড়ায় মোটর সাইকেল চালাতো। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কলাপাড়া থেকে এক ব্যক্তিকে নিয়ে রাসেল আমতলীর সেকান্দারখালীর উদ্দেশে রওনা হয়। রাসেলকে পরিকল্পিতভাবে হত্যা করে মটর সাইকেলটি দুর্বৃত্তরা নিয়ে যায় বলে পুলিশ ধারণা করছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৩ ঘ.