ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি দমন কমিশনের ১৩ জন উপ-পরিচালককে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। এছাড়া ১০ উপ-পরিচালককে ঢাকায় দেওয়া হয়েছে নতুন দায়িত্ব।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ২৩ উপ-পরিচালককে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া সংক্রান্ত একটি আদেশে মঙ্গলবার স্বাক্ষর করেছেন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
তিনি জানান, এসব কর্মকর্তাকে ৩০ নভেম্বরের মধ্যে তাদের হাতে থাকা সব কাজ শেষ করতে বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের একজন কর্মকর্তা জানান, অনেক কর্মকর্তা ১০ থেকে ১৫ বছর ধরে প্রধান কার্যালয়ে আছেন। স
bdnews24