২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়নাল তিন দিনের রিমাণ্ডে, নিকি কারাগারে

হোটেল পূর্বানীর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জয়নালকে অস্ত্র মামলায় তিন দিনের রিমাণ্ড দিয়েছে আদালত। দায়ের হওয়া অন্য তিন মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইয়াবা ট্যাবলেট রাখার অভিযোগে করা মাদক মামলায় মডেল জান্নাতুল ফেরদৌস নিকি ও তার বাবা-মা-ভাইকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম হাবিবুর রহমান সিদ্দিকী শুনানি শেষে জয়নালের বিরুদ্ধে চারটি মামলায় জামিন আবেদন না মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 03:40 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - হোটেল পূর্বানীর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জয়নালকে অস্ত্র মামলায় তিন দিনের রিমাণ্ড দিয়েছে আদালত। দায়ের হওয়া অন্য তিন মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইয়াবা ট্যাবলেট রাখার অভিযোগে করা মাদক মামলায় মডেল জান্নাতুল ফেরদৌস নিকি ও তার বাবা-মা-ভাইকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম হাবিবুর রহমান সিদ্দিকী শুনানি শেষে জয়নালের বিরুদ্ধে চারটি মামলায় জামিন আবেদন না মঞ্জুর করেন। এর মধ্যে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. আবদুল বারী মিয়া সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, ২৯ অক্টোবর গভীর রাতে জয়নালের বাসায় তল্লাশি করে ৪টি নেপালি ছোরা পাওয়া গেছে। এগুলোর কাগজপত্র তিনি দেখাতে পারেনি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। রিমাণ্ড বাতিল করে জামিন আবেদনের শুনানিতে জয়নালের আইনজীবী ব্যারিস্টার আবদুল