২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনজিওর লক্ষ্য এখন বাণিজ্য: আকবর

এনজিওগুলোর কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও নবগঠিত রেগুলেটরি রিফর্মস কমিশনের (আরআরসি) প্রধান ড. আকবর আলি খান। তিনি বলেছেন, "বড় বড় এনজিওগুলো যে লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল সে লক্ষ্য থেকে তারা এখন অনেক দূরে সরে এসেছে। তারা গরিব মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে কাজ শুরু করলেও এখন অনেকটাই বাণিজ্যিক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়েছে।" মঙ্গলবার শেরে বাংলা নগরে 'স্মল ইনিশিয়েটিভ বাই লোকাল ইনোভেটিভ এনজিওস' (স্মাইলিং) প্রকল্প উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 10:42 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--এনজিওগুলোর কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও নবগঠিত রেগুলেটরি রিফর্মস কমিশনের (আরআরসি) প্রধান ড. আকবর আলি খান। তিনি বলেছেন, "বড় বড় এনজিওগুলো যে লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল সে লক্ষ্য থেকে তারা এখন অনেক দূরে সরে এসেছে। তারা গরিব মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে কাজ শুরু করলেও এখন অনেকটাই বাণিজ্যিক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়েছে।" মঙ্গলবার শেরে বাংলা নগরে 'স্মল ইনিশিয়েটিভ বাই লোকাল ইনোভেটিভ এনজিওস' (স্মাইলিং) প্রকল্প উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ড. আকবর বলেন, "ক্ষুদ্র ঋণ দারিদ্র্য বিমোচনের একমাত্র সহায়ক নয়। সত্যিকার অর্থে দেশ থেকে দারিদ্র্য দূর করতে হলে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমেই তা করতে হবে।" তিনি অভিযোগ করে বলেন, "বড় বড় এনজিওগুলো বলেছিল গরিব মানুষরাই এনজিওর নেতৃত্বে