২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের যথাযথ হিসাব দিতে চাঁদপুরে ব্যবসায়ী মানিককে দুদকের নোটিশ

আগামী সাত দিনের মধ্যে স্থাবর-অস্থাবর সব সম্পদের হিসাব বিবরণ দাখিল করতে ব্যবসায়ী শেখ ফরিদ আহমেদ মানিককে পুনরায় নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের কর্মকর্তারা মঙ্গলবার চাঁদপুরে তার বাসায় নোটিশটি ঝুলিয়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 10:07 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

চাঁদপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী সাত দিনের মধ্যে স্থাবর-অস্থাবর সব সম্পদের হিসাব বিবরণ দাখিল করতে ব্যবসায়ী শেখ ফরিদ আহমেদ মানিককে পুনরায় নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের কর্মকর্তারা মঙ্গলবার চাঁদপুরে তার বাসায় নোটিশটি ঝুলিয়ে দেয়। দুর্নীতি দমন কমিশনের কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক শফিকুর রহমান ভূঁইয়া জানান, শেখ ফরিদ ইতোপূর্বে সম্পদের যে হিসাব দাখিল করেন, তাতে গড়মিল ধরা পড়েছে। তাই নতুন করে তাকে নোটিশ দেয়া হয়েছে। কমিশন কর্মকর্তা বলেন, "শেখ মানিকের কোনো প্রতিনিধিকে না পাওয়ায় চাঁদপুর শহরের সিংহপাড়ায় তার পৈত্রিক বাড়ির ফটকে নোটিশটি টানিয়ে দেয়া হয়েছে। তাতে আগামী সাত দিনের মধ্যে সব স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল করতে বলা হয়েছে।" দাখিল করা সম্পদ বিবরণীর বাইরে শেখ মানিকের আরো অবৈধ সম্পদ থাকার বিষয়টি দুর্নীতি দমন কমিশন নিশ্চিত হয়েছে বলে কমিশন কর্মকর্তা শফিকুর রহমান জানান। মালয়েশিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট সিল্কওয়েজ কার্গো সাভির্সেস এর ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ আহমেদ মানিক বাতিল হওয়া নির্বাচনে চাঁদপুর-৪ (সদর-হাইমচর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন। জরুরি অবস্থা জারির পর থেকে তিনি প্রকাশ্যে আসছেন না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০২ ঘ.