ঢাকা, ০৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ শতাংশ নারী শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করেছে সরকার।
গত ১ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। কোনো প্রতিষ্ঠান এ আদেশ না মানলে তাদের এমপিওভুক্ত করা হবে না বলেও আদেশে বলা হয়েছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের জন্য আরো বেশি কাজের সুযোগ সৃষ্টির জন্য ১৯৯৯ সাল থেকে এ ব্যবস্থা বাধ্যতামূলক করার প্রক্রিয়া শুরু হয়। এজন্য একাধিক বার সরকারি আদেশও জারি হয়। কিন্তু ছোটখাট ত্র"টির জন্য চূড়ান্তভাবে তা কার্যকর করা হয়নি।
বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে এ সংক্রান্ত ত্র"টিগুলো দূর করে এখন চূড়ান্ত আদেশ জারি করা হয়েছে।
তবে বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরী প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার এবং সহকারী সুপার পদের ক্ষেত্রে শতকরা ৩০ ভাগ নারী শিক্ষক কোটা সংরক্ষণের বিষয়টি প্রযোজ্য হবে না বলে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে উল্লে
bdnews24