২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নির্বাচন কমিশনার যুক্তরাজ্য পৌঁছেছেন

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও ছহুল হোসাইন সোমবার যুক্তরাজ্য পৌঁছেছেন। লন্ডনে নিযুক্ত উপরাষ্ট্রদূত আশরাফ উদ্দিন আহমেদ হিথ্রো বিমানবন্দরে সে দেশের স্থানীয় সময় সন্ধ্যার দিকে তাদের স্বাগত জানান। সফরে দুই নির্বাচন কমিশনার ভোট দেয়ার বিষয়াদি নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা করবেন। ১০ দিনের এ সফরে দুই কমিশনার লন্ডন ছাড়াও বার্মিংহাম, ম্যানচেস্টার, পোর্টসমাউথ, কনভেনট্রিসহ আরো কয়েকটি শহরে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 07:07 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

লন্ডন, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও ছহুল হোসাইন সোমবার যুক্তরাজ্য পৌঁছেছেন। লন্ডনে নিযুক্ত উপরাষ্ট্রদূত আশরাফ উদ্দিন আহমেদ হিথ্রো বিমানবন্দরে সে দেশের স্থানীয় সময় সন্ধ্যার দিকে তাদের স্বাগত জানান। সফরে দুই নির্বাচন কমিশনার ভোট দেয়ার বিষয়াদি নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা করবেন। ১০ দিনের এ সফরে দুই কমিশনার লন্ডন ছাড়াও বার্মিংহাম, ম্যানচেস্টার, পোর্টসমাউথ, কনভেনট্রিসহ আরো কয়েকটি শহরে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন। হিথ্রো বিমানবন্দরে দুই কমিশনার সাংবাদিকদের জানান, দ্বৈত নাগরিকত্বের অধিকারী যে কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে চাইলে তাকে ব্রিটিশ পাসপোর্ট জমা দিতে হবে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে কমিশনারদের প্রথম বৈঠকটি আগামী ৮ নভেম্বর লন্ডনের বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১২৫৯ ঘ.