২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সড়ক দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত

সড়ক দুর্ঘটনায় মাগুরা জেলা আনসার বাহিনী অ্যাডজুটেন্ট আমিরুল আলমসহ দুজন নিহত হয়েছেন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান জানান, রোববার সন্ধ্যায় যশোর-মাগুরা সড়কের কাটাখালী এলাকায় আনসার সদস্যদের বহনকারী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এক জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর অবস্থায় আহত তিন তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ১০টার দিকে সেখানে আমিরুল আলম মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 08:52 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

মাগুরা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় মাগুরা জেলা আনসার বাহিনী অ্যাডজুটেন্ট আমিরুল আলমসহ দুজন নিহত হয়েছেন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান জানান, রোববার সন্ধ্যায় যশোর-মাগুরা সড়কের কাটাখালী এলাকায় আনসার সদস্যদের বহনকারী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এক জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর অবস্থায় আহত তিন তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ১০টার দিকে সেখানে আমিরুল আলম মারা যান। দুর্ঘটনায় নিহত অপর আনসার সদস্য হলেন আকতার হোসেন। আহতরা হলেন, শালিখা উপজেলা আনসার অ্যাডজুটেন্ট আবুল খায়ের ও গাড়ি চালক জাহাঙ্গীর আলম। পুলিশ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, যশোর থেকে কাজ শেষে ফেরার পথে আনসার বাহিনীর গাড়িটি দুর্ঘটনায় পড়ে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/সংবাদদাতা/এমআই/১৪৪৪ ঘ.