চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কালুপুর গ্রামের নজরুল ইসলাম পাঁচ বিঘা জমিতে বোরো আবাদ করবেন। এজন্য বীজ সংগ্রহের চেষ্টা চালিয়ে ব্রি-২৮ জাতের ধান বীজ পেয়েছেন ১০ কেজি। কিন্তু তার আরো বীজ প্রয়োজন।
নজরুলের মতোই আরো কৃষক রোববার বীজ সংগ্রহ করতে এসেছিলেন জেলা কৃষি উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে। তাদের অভিযোগ, চাহিদা মতো বীজ তারা পাচ্ছেন না। বিএডিসি মাত্র ১০ কেজি করে বীজ সরবরাহ করছে. যা পর্যাপ্ত নয়।
বীজ সঙ্কটের বিষয়টি স্বীকার করে বিএডিসি কর্মকর্তারা বলছেন, কৃষকরা বরাবরই ঘরের বীজ ব্যবহারের ব্যাপারে আগ্রহী ছিল। কিন্তু এ বছর বিএডিসির ওপর পুরোপুরি নির্ভর করায় চাপটা বেশি।
সদর উপজেলায় চরবাগডাঙ্গা ইউনিয়নের কটাপাড়ার আবু বক্কর, চাকপাড়ার মনিরুল ইসলাম, বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ি গ্রামের মো. ফারুকসহ একাধিক কৃষক জানান, বোরো ধানে বিশেষ করে ব্রি-২৮, ব্রি-২৯ ও ব্রি-৩৬ জাতে অন্য ধানের তুলনায় সার কম লাগে। সার সঙ্কটের আশঙ্কা থেকে তারা এসব জাত লাগাতে আগ্রহী। কিন্তু পর্যাপ্ত বীজ তারা পাচ্ছেন না।
বীজের জন্য অপেক্ষমাণ কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কখনো সারের সঙ্কট, কখনো বীজের সঙ্কট। এতকিছুর মধ্যে আবাদ করবো কীভাবে।
বিএডিসির চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হাসান তৌফিকুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা বরাবরই ঘরের বীজ ব্যবহারের ব্যাপারে আগ্রহী ছিল। কিন্তু এ বছর পুরো নির্ভর করছে বিএডিসির সরবরাহ করা বীজের ওপর। যে কারণে চাপটা বেশি।"
ব্রি-২৮ জাতের বোরো বীজের সরবরাহ কম স্বীকার করে তিনি বলেন, "জেলায় ব্রি-২৯ জাতের বীজের বরাদ্দ বেশি। সে তুলনায় ব্রি-২৮ এর কম। এখন কৃষকদের ১ ব্যাগ ১০ কেজি করে বীজ সরবরাহ করা হচ্ছে। বরাদ্দ যদি বেশি পাওয়া গেলে বেশি সরবরাহ করা হবে।"
ব্রি-২৮ জাতে উৎপাদন ভালো হওয়ায় কৃষকরা এর আবাদে বেশি আগ্রহী বলে কৃষি কর্মকর্তা জানান।
জেলা কৃষি স
bdnews24