ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রকল্প প্রণয়নের কাজ চলছে। রোববার পটুয়াখালী, চুয়াডাঙ্গা, নওগাঁ, রাজবাড়ী, বাগেরহাট, ফেনী, নীলফামারী, পঞ্চগড় ও ফরিদপুর জেলায় তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। সোমবার থেকে কাজ শুরু হবে রাঙামাটি ও চাঁদপুর জেলায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর পাঠানো খবর
bdnews24