চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দেবীদ্বার এলাকা থেকে নির্বাচিত বিএনপির সাবেক সাংসদ মঞ্জুুরুল আহসান মুন্সী এবং তার তিন সহযোগীর বিরুদ্ধে চঁাঁদাবাজির অভিযোগে দায়ের করা দুটি মামলার অভিযোগ গঠন হবে আগামী ৮ নভেম্বর।
রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শফিকুল করিম এ দিন ধার্য করেন। এর আগে দুদফা অভিযোগ গঠনের দিন নির্ধারিত হলেও তা পেছানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আসামি পক্ষের আইনজীবীরা আসামিদের অব্যাহতি দেয়ার আবেদন জানালে আদালত তা নাকচ করে আগামী ৮ নভেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করেন।
কারাগারে আটক সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীকে রোববার শুনানির সময় আদালতে হাজির করা হয়। তবে অপর তিন আসামি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, কুমিল্ল
bdnews24