২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ভোটার তালিকার কাজ শুরু

পটুয়াখালী জেলায় ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয় পত্র তৈরির কাজ রোববার শুরু হয়েছে। সকাল থেকেই তথ্য সংগ্রহকারীরা পৌর এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করেন। এ কাজ ১০ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মিকাইল। এর পর শুরু হবে নিবন্ধন ও ছবি তোলার কাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 07:04 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

পটুয়াখালী, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী জেলায় ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয় পত্র তৈরির কাজ রোববার শুরু হয়েছে। সকাল থেকেই তথ্য সংগ্রহকারীরা পৌর এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করেন। এ কাজ ১০ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মিকাইল। এর পর শুরু হবে নিবন্ধন ও ছবি তোলার কাজ। মো. মিকাইল জানান, প্রথম পর্বে পৌরসভা ও সদর উপজেলার ভোটার তালিকার কাজ চলবে। পর্যায়ক্রমে অন্য এলাকাগুলোতেও তা শুরু হবে। নির্ভুল ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির লক্ষ্যে গত ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ৯২০ জন তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ দেয়া হয়। এরমধ্যে পৌর এলাকায় ১৪৮ জন তথ্য সংগ্রহকারী ও ৩১ জন সুপার ভাইজার এবং সদর উপজেলার ১২টি ইউনিয়নে ৬১৫ জন তথ্য সংগ্রহকারী ও ১২৬ জন সুপার ভাইজার প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে রোববার কাজ শুরু করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৫৬ ঘ.