২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ অসুস্থ কোকোকে চিকিৎসা শেষে কারাগারে ফিরিয়ে আনা হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে কারাবন্দি আরাফাত রহমান কোকো শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেওয়ার পর রাতেই তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 05:58 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে কারাবন্দি আরাফাত রহমান কোকো শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেওয়ার পর রাতেই তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়। কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকাল সাড়ে ৪টার দিকে কোকোর শ্বাসকষ্ট হঠাৎ করে বেড়ে যায় এবং তিনি বুকে ব্যথা অনুভব করেন। কারাগারের ডাক্তারের পরামর্শে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে নিয়ে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। সেখানে তার ইসিজি ও রক্তচাপসহ প্রয়োজনীয় পরীক্ষা করা হয়। কারা উপ মহাপরিদর্শক জানান, রাত সাড়ে ৮টা পর্যন্ত কোকোকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে ডাক্তারদের পরামর্শেই তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। মেজর সিদ্দিকী জানান, ৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হওয়ার পর কোকো প্রায় দেড়মাস বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৯ অক্টোবর হাসপাতাল থেকেই তাকে সরাসরি আদালতে হাজির করা হয়। সেখান থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাগারে কোকো চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এলএইচ/এমএসবি/এসকে/২৩৪৭ঘ.