২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতকে নিষিদ্ধ ঘোষণার দাবি এরশাদের

যুদ্ধাপরাধী হিসেবে জামায়াতে ইসলামীর নেতাদের বিচার দাবি করে দলটিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। একইসঙ্গে নির্বাচনের আগেই দুর্নীতিবাজদের বিচার শেষ করে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিও করেছেন তিনি। শুক্রবার সকালে রংপুর জেলা শহরের পল্লীনিবাস বাসভবনে এরশাদ সাংবাদিকদের বলেন, "জামায়াত স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল। তারা '৭১ সালে হত্যা, লুণ্ঠন, ধর্ষণসহ বিভিন্ন কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিল। তাই তাদের নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধনও দেয়া যাবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 12:03 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

রংপুর, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধী হিসেবে জামায়াতে ইসলামীর নেতাদের বিচার দাবি করে দলটিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। একইসঙ্গে নির্বাচনের আগেই দুর্নীতিবাজদের বিচার শেষ করে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিও করেছেন তিনি। শুক্রবার সকালে রংপুর জেলা শহরের পল্লীনিবাস বাসভবনে এরশাদ সাংবাদিকদের বলেন, "জামায়াত স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল। তারা '৭১ সালে হত্যা, লুণ্ঠন, ধর্ষণসহ বিভিন্ন কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিল। তাই তাদের নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধনও দেয়া যাবে না।" যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আলাদা কোনো আইন প্রণয়নের প্রয়োজন নেই উল্লেখ করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, "দেশের প্রচলিত আইনেই তাদের বিচার হতে পারে।" এরশাদ বলেন, "আমি ক্ষমতায় থাকার সময় রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলাম এটা সত্য। কিন্তু বঙ্গবন্ধু ক্ষমতায় থাকার সময় ওআইসি সম্মেলনে যোগদান ও ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। নিষিদ্ধ করেছিলেন মদ, জুয়া, ঘোড় দৌড়। আমি ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর কর্মকাণ্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছি মাত্র।" নির্বাচনের আগেই দুর্নীতিবাজদের বিচার শেষ করে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য তত্ত্ব