২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘে ঢেকে আছে আকাশ

ছুটির দিন শুক্রবার রাজধানীবাসীর ঘুম ভেঙেছে মেঘলা আকাশ দেখে। আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, উত্তর বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে প্রবেশ করা জলীয় বাষ্প আর এর সঙ্গে যোগ হওয়া পশ্চিমা লঘুচাপের ফলে সারাদেশে আকাশ মেঘলা হয়ে আছে। শুক্র ও শনিবার সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে বলেও আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন। সারাদেশের ২/১ জায়গায় শুক্রবার ও শনিবার হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর মেঘ কেটে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 06:06 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ছুটির দিন শুক্রবার রাজধানীবাসীর ঘুম ভেঙেছে মেঘলা আকাশ দেখে। আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, উত্তর বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে প্রবেশ করা জলীয় বাষ্প আর এর সঙ্গে যোগ হওয়া পশ্চিমা লঘুচাপের ফলে সারাদেশে আকাশ মেঘলা হয়ে আছে। শুক্র ও শনিবার সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে বলেও আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন। সারাদেশের ২/১ জায়গায় শুক্রবার ও শনিবার হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর মেঘ কেটে যেতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএফ/জিএনএ/১১৫০ ঘ.