২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে পরিত্যক্ত অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

বাঁশখালী উপজেলার চুনতী এলাকা থেকে বুধবার রাতে পরিত্যক্ত অবস্থায় চারটি এলজি ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 05:53 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

চট্টগ্রাম, নভেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাঁশখালী উপজেলার চুনতী এলাকা থেকে বুধবার রাতে পরিত্যক্ত অবস্থায় চারটি এলজি ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবর পেয়ে রাত ১২টার দিকে বাঁশখালী উপজেলার চুনতী বাজার খালের পশ্চিম পাশে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্র ও গুলি পাওয়া যায়। তবে এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/জেকে/২৩৫৪ ঘ.