২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া পৌরসভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন কমিশনার পরিমল

বগুড়া পৌরসভার কমিশনার পরিমল চন্দ্র দাশ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। চেয়ারম্যান কারাগারে থাকায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি মামলায় পলাতক থাকায় পৌরসভার নিয়ম অনুযায়ী 'প্যানেল চেয়ারম্যান' হিসেবে পরিমল এই দায়িত্ব নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 05:07 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

বগুড়া, নভেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিয়েন্টিফোর ডটকম)- বগুড়া পৌরসভার কমিশনার পরিমল চন্দ্র দাশ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। চেয়ারম্যান কারাগারে থাকায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি মামলায় পলাতক থাকায় পৌরসভার নিয়ম অনুযায়ী 'প্যানেল চেয়ারম্যান' হিসেবে পরিমল এই দায়িত্ব নেন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর পৌর চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমানকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে পৌর কমিশনার সৈয়দ আনোয়ারুল ইসলাম বাবলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন আসছিলেন। কিন্তু বগুড়া পৌর পার্কের ২১টি গাছ কেটে ফেলার অভিযোগে বুধবার পরিবেশ অধিদপ্তর তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা করলে বাবলা গা ঢাকা দেন। ফলে পৌরসভার নিয়ম অনুযায়ী পরবর্তী প্যানেল চেয়ারম্যান পরিমল চন্দ্র দাশ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। এ ব্যাপারে পরিমল চন্দ্র দাশ বলেন, "পৌরসভার নিয়ম অনুযায়ী, কমিশনার সৈয়দ আনোয়ারুল ইসলাম বাবলা, আমার নিজের ও আব্দুর রশীদের নাম প্যানেল চেয়ারম্যানের তালিকায় রয়েছে। কোনো কারণে চেয়ারম্যান অনুপস্থিত থাকলে প্যানেল চেয়ারম্যানরা ক্রম অনুসারে দায়িত্ব পালন করবেন। সেই ধারাবাহিকতায় বাবলার অনুপস্থিতিতে আমি আজ (বৃহস্পতিবার) থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২২৪২ ঘ.