২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীন বিচার বিভাগকে আরো সক্রিয় হতে হবে: আইন উপদেষ্টা

বিচার বিভাগের সেবার মান বাড়াতে বিচার কাজে সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি সমন্বয়ের ওপর জোর দিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 02:10 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিচার বিভাগের সেবার মান বাড়াতে বিচার কাজে সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি সমন্বয়ের ওপর জোর দিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্বাধীন বিচার বিভাগের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই পৃথককরণের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে আইন উপদেষ্টা বলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছিল। আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে পুনরুদ্ধারের প্রতিশ্র"তি ও দায়িত্ববোধ থেকেই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এই উদ্যোগ নিয়েছে। তিনি আরো বলেন, "গণতন্ত্রকে কার্যকর হতে না দেওয়ার জন্যই অতীতে বিচার বিভাগকে আলাদা করা হয়নি।" আইন উপদেষ্টা বলেন, "একটি গণতান্ত্রিক বাতাবরণে আমাদের অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারবো বলেই আমরা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম।" বিচার বিভাগীয় কর্মকর্তা ও আইন কর্মকর্তাদের সেবার মান বাড়ানের ব্যাপারে জোর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বিচার বিভাগ স্বাধীন না হলে সংবিধানে যে অধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে তা নিশ্চিত করা যাবে না।" তিনি আরো বলেন, "বিচারকদের সুবিধার কথা ভেবে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয়নি। বরং বিচারকদের এখন জনগণের পূর্ণ আস্থা অর্জন করতে হবে। আর কেবল ব্যক্তিগত সততা আর বিবেচনাবোধের মাধ্যমেই সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করা সম্ভব।" স্বাধীন বিচার বিভাগের সুফল পেতে হল বিচারকদের সর্বোচ্চ নিষ্ঠা ও ন্যয়বিচার প্রতিষ্ঠা করতে হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। ব্যারিস্টার মইনুল বলেন, "বিচারকদের কোনো দায়বদ্ধতা নেই