ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় সংস্থা দুটির নীতি অনুসরণের জন্য বাংলাদেশকে কোনো চাপ দেওয়া হয়নি বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। দুই সপ্তাহের যুক্তরাষ্ট্র সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরে সাংবাদিকদের তিনি এ কথা কলেন।
উপদেষ্টা জানান, বার্ষিক সভায় অংশ নেওয়ার পাশাপাশি সংস্থা দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেছেন তিনি। তবে কোনো নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা তারা করেনি। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির ফলে উদ্ভুত পরিস্থিতি সামাল দেওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো পরামর্শও তারা দেয়নি।
তবে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে সক্রিয় চুক্তিগুলো নিয়ে নিয়মিত আলোচনা চলতে থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশের মোট জাতীয় আয়ের (জিডিপি) প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশে নেমে আসতে পারে বলে আইএমএফ দেওয়া সা
bdnews24