২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদিউর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন মওদুদ

আদালত অবমামনার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমানসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি অভিযোগ করেছেন, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এনবিআর তার প্রায় চার কোটি টাকার আয়কর গ্রহণ না করে আদালত অবমাননা করেছে। বৃহস্পতিবার বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মিফতাহউদ্দিন আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে মামলাটি দায়ের করা হয়। বদিউর রহমান ছাড়াও মামলায় এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা শাখার সাবেক মহাপরিচালক মোস্তাক হোসেন, গোয়েন্দা শাখার সেক্রেটারি শামীমা আক্তার, আয়কর উপ কমিশনার তাউহিদুল মুনিরকে আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 01:15 PM

Updated : 26 Apr 2022, 02:54 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)