২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাভার ক্যাম্পের র‌্যাব সদস্যরা বুধবার রাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জাইগীর বাজার থেকে যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক আসামি কুমোর আলী ওরফে কুমোরকে (৪২) গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 09:22 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

সাভার, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভার ক্যাম্পের র‌্যাব সদস্যরা বুধবার রাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জাইগীর বাজার থেকে যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক আসামি কুমোর আলী ওরফে কুমোরকে (৪২) গ্রেপ্তার করেছে। অভিযানের সময় কুমোর আলীর কাছ থেকে একটি এলজি ও ছয় রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়। র‌্যাব- ৪ এর সাভার ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার আরিফুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে জাইগীর বাজার এলাকায় অভিযান চালান তারা। এ সময় সেখানে কুমোর আলী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তিনি জানান, কুমোর সিংগাইর এলাকার হাফিজ মেম্বার হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি। একই এলাকার রুবেল হত্যা মামলারও অভিযোগপত্রেও তার নাম আছে। এছাড়া, তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। কুমোরের বাড়ি সিংগাইরের গাজিন্দা এলাকায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৫১০ ঘ.